Latest

Country

বগুড়ার বিভিন্ন স্থানে আগাম ঈদুল ফিতর উদ্‌যাপন

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৭:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বগুড়ার বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করা হয়েছে।

শুক্রবার সকালে জেলার গাবতলী, ধুনট ও সোনাতলা উপজেলার পৃথক তিনটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে নারী ও শিশুসহ প্রায় দেড় শতাধিক মুসল্লি অংশ নেন।

সকাল সাড়ে আটটায় গাবতলী রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আজোয়ারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা লাইলাতুল কদর। এ জামাতে প্রায় অর্ধশতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। গাবতলীতে এটি ছিল টানা তৃতীয়বারের মতো আগাম ঈদের জামাত।

এদিকে ধুনট উপজেলার হাশুখালী গ্রাম এবং সোনাতলা উপজেলার কালাইহাটা গ্রামেও সকাল সাড়ে সাতটায় ঈদের নামাজ আদায় করা হয়। সোনাতলার কালাইহাটা দক্ষিণপাড়া ঈদগাহে ইমামতি করেন মো. শামীম হোসেন এবং বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন ঈদগাহে ইমামতি করেন মো. আব্দুল আলীম।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জামাতগুলোতে পুরুষদের পাশাপাশি নারী ও শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন