Latest

Country

ঈদের দিনও আছে বৃষ্টির সম্ভাবনা : আবহাওয়া অফিস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৮:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশজুড়ে চলমান বৃষ্টিপাত আগামী রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ বৃষ্টি একটানা না হয়ে বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে হতে পারে।

আগামী শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এদিনও ঢাকা বিভাগসহ দেশের অন্তত পাঁচটি বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজধানী ঢাকাতেও ঈদের দিনে স্বল্পমাত্রার বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, মার্চ ও এপ্রিল মাস সাধারণত কালবৈশাখীর মৌসুম। এ সময়ে বৃষ্টি, ঝড় এবং বজ্রপাতের প্রবণতা বেশি থাকে। ফলে ঈদের দিনেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে।

তবে কোথাও অতিভারী বৃষ্টির আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, এক থেকে দুই পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

তিনি আরও জানান, সারা দেশে একযোগে বৃষ্টি না হয়ে সময়ভেদে বিভিন্ন এলাকায় আলাদা আলাদাভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই বেশি।

২২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন