Latest

Country

ঈদ উদযাপন করতে কক্সবাজার যাচ্ছেন সালাহউদ্দিন আহমদ

আহসান সুমন, কক্সবাজার 
আহসান সুমন, কক্সবাজার 

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদ উদযাপন করতে তিনদিনের সরকারি সফরে শুক্রবার কক্সবাজার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

১৮ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সহকারি একান্ত সচিব কামরুল হাসান প্রেরিত সফরসূচীতে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, ২০ মার্চ শুক্রবার বিকেলে ঢাকা থেকে আকাশপথে রওনা হয়ে সন্ধ্যা নাগাদ কক্সবাজার পৌঁছাবেন মন্ত্রী। পৌঁছেই হিলটপ সার্কিট হাউজে অবস্থান এবং রাতে পেকুয়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২১ মার্চ শনিবার সকাল ৯টায় মন্ত্রী পেকুয়া সদরের ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। নামাজের পর তিনি নিজ বাসভবনে স্থানীয় জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।

দুপুরে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন প্রাঙ্গণে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সফরের শেষ দিন ২২ মার্চ রবিবার বিকেলে তিনি কক্সবাজার বিমানবন্দর হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন