Latest

Country

বগুড়ার নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনার ২১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার সান্তাহার বাগবাড়ী এলাকায় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ২১ ঘণ্টা পর উদ্ধার অভিযান শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রেলওয়ের পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করে। এর মধ্য দিয়ে এই রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

রেলওয়ের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানান, দুর্ঘটনার পর রেলওয়ের কর্মকর্তাদের নির্দেশে উদ্ধার অভিযান শুরু করা হয়। বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন এবং পার্বতীপুর থেকে আরেকটি রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজে অংশ নেয়। সারারাত ধরে অভিযান চালিয়ে লাইনচ্যুত বগিগুলোকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, রেললাইন মেরামতের কাজ এখনও চলমান রয়েছে। এই অবস্থায় ট্রেন চালানো সম্ভব হচ্ছে। চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টা ২০ মিনিটে যাত্রীসহ প্রথমে যাত্রা শুরু করে। এই এলাকায় ট্রেনগুলো ধীর গতিতে চলাচল করছে।

প্রসঙ্গত, ঈদযাত্রার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন থেকে চলাচল শুরু করে। কিছুক্ষণ পর বাগবাড়ী এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়, এতে ৯টি কোচ লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

৩০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন