Country
ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিমপাড় মহাসড়কে গাড়ির কিছুটা চাপ থাকলেও নেই কোনো যানজট। ফলে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন।
যমুনা সেতুর পশ্চিমপাড় মহাসড়কে নেই যানজট, স্বস্তিতে ঘরে ফিরছেন যাত্রীরা
স্বপন মির্জা, সিরাজগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ৩:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিমপাড় মহাসড়কে গাড়ির কিছুটা চাপ থাকলেও নেই কোনো যানজট। ফলে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন।
বৃহস্পতিবার ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। তবে অন্যান্য বছরের মতো দীর্ঘ যানজট বা দুর্ভোগের চিত্র দেখা যায়নি। কোথাও কোথাও যানবাহনের চাপ বাড়লে সাময়িক ধীরগতি সৃষ্টি হলেও তা দ্রুত স্বাভাবিক হয়ে যাচ্ছে।
মহাসড়কজুড়ে বাস, ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলাচল করছে। যাত্রাপথে তেমন ভোগান্তি না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তবে কিছু ক্ষেত্রে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং সড়ক ব্যবস্থাপনার উন্নতির কারণে এবার ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে। ফলে দীর্ঘ ভোগান্তির আশঙ্কা ছাড়াই পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছেন ঘরমুখো মানুষ।
২৬২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর