Latest

Country

ঈদে ৫ কয়েদির সাজা মওকুফ, মুক্তির তালিকায় সিলেটের কেউ নেই

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে দণ্ডপ্রাপ্ত ৫ জন কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ করে তাদের মুক্তির নির্দেশ দিয়েছে সরকার।

তবে এ তালিকায় সিলেট বিভাগের কোনো কারাগারের বন্দি অন্তর্ভুক্ত হয়নি।

গত ১৫ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি ঈদ উপলক্ষে বিভিন্ন অপরাধে দণ্ডিত এবং অর্থদণ্ডের অতিরিক্ত সাজাভোগরত ৫ জন কয়েদির অবশিষ্ট কারাদণ্ড শর্তসাপেক্ষে মওকুফ করেছেন।

সিলেট অঞ্চলের অতিরিক্ত উপ কারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. আমিরুল ইসলাম জানান, এবারের ঈদে সিলেটের কোনো কারাগার থেকে বিশেষ বিবেচনায় সাধারণ ক্ষমা দেওয়া হয়নি। ফলে এ অঞ্চল থেকে কোনো কয়েদির মুক্তি হচ্ছে না।

যাদের সাজা মওকুফ করা হয়েছে তারা হলেন— চাঁদপুর জেলা কারাগারের আকাশ গিরি (ওরফে আকাশ দাস), লক্ষ্মীপুর জেলা কারাগারের রবিউল হোসেন, রংপুর কেন্দ্রীয় কারাগারের মো. জিকরুল হক (জিকু) ও মো. নুরুজ্জামান এবং কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মো. আব্দুল করিম।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অন্য কোনো মামলায় আটক না থাকলে এবং জরিমানা পরিশোধসহ প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তাদের মুক্তির ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, বিশেষ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মানবিক দৃষ্টিকোণ থেকে বন্দিদের সাজা মওকুফ বা সাধারণ ক্ষমা দেওয়ার একটি প্রচলন রয়েছে। এর মাধ্যমে তারা পরিবারে ফিরে গিয়ে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পেয়ে থাকেন।

২২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন