Latest

Country

দাম্পত্য কলহে গোবিপ্রবির শিক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দাম্পত্য কলহের জেরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। নিহত শিক্ষার্থীর নাম দীপা দাস। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৬ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে গোপালগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীপার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি তার স্বামীকে একটি কক্ষে আটকে রেখে পাশের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে তার স্বামী বাড়ির দারোয়ানকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

নিহতের সহপাঠী জেরভাস বিশ্বাস জানান, আত্মহত্যার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। তবে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

অন্য সহপাঠী রিফাত ইসলাম বলেন, দীপা দাস ছিলেন অত্যন্ত মেধাবী ও অমায়িক স্বভাবের। তার আকস্মিক মৃত্যুতে সহপাঠী ও বিভাগের সবাই গভীরভাবে শোকাহত।

এ ঘটনায় পরিবারের সদস্যদের সঙ্গে এবং তার স্বামীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

২৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন