Latest

Country

শিবচরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৭ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
স্টাফ রিপোর্টার, মাদারীপুর

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ২:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুরের শিবচর উপজেলায় একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

জানা যায়, মঙ্গলবার গভীর রাতে উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের সোতারপাড় বাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং একের পর এক দোকান পুড়ে যায়।

খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে সাধারণ মানুষের পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন