Latest

Country

ঋণ পরিশোধে ব্যর্থ: ব্যবসায়ী মোনাব্বর হোসেন কারাগারে

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ২:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালে ব্যাংক ঋণ পরিশোধ না করে দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হয়ে কারাগারে গেছেন ব্যবসায়ী মোঃ মোনাব্বর হোসেন খান। তিনি জাগুয়া খান ব্রাদার্সের স্বত্বাধিকারী।

আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৮ সালে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি থেকে ব্যবসার জন্য ১ কোটি টাকার এসএমই ঋণ গ্রহণ করেন মোনাব্বর হোসেন খান। ঋণের আংশিক অর্থ পরিশোধ করলেও পরবর্তীতে বাকি টাকা পরিশোধে তিনি ব্যর্থ হন। অভিযোগ রয়েছে, ঋণ পরিশোধ এড়াতে তিনি প্রভাব বিস্তারের চেষ্টা করেন।

এ অবস্থায় লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ঢাকা অর্থঋণ আদালতে মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে আদালত একাধিকবার তাকে তলব করলেও তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

রবিবার বরিশাল কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। পরে অর্থঋণ আদালতে হাজির করা হলে ঋণের বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন