Latest

Country

সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সালথা উপজেলায় মো. রাকিবুল হাসান জুয়েল (৩৪) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সালথা সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, তিনি দ্রুত বিচার আইন ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

গ্রেপ্তার জুয়েল সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব মাতুব্বরের ছেলে এবং ভাওয়াল পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

২৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন