Latest

National

রোজার শেষের দিকে আজ স্বর্ণ ও রুপার দাম কত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৬:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বড় হারে কমানো হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুস শনিবার (১৪ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য কমার কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যের তথ্য অনুযায়ী: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। ২১ ক্যারেট: ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

 

রুপার দামও কমানো হয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৬৫ টাকায়। ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতি ৩ হাজার ৭৩২ টাকা।

এ বছর এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম ৪৩ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৬ দফা বৃদ্ধি এবং ১৭ দফা হ্রাস করা হয়েছে। ২০২৫ সালে স্বর্ণের দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস করা হয়েছিল।

রুপার দিকেও এ বছর ২৭ বার সমন্বয় হয়েছে, যার মধ্যে ১৬ দফা বৃদ্ধি এবং ১১ দফা হ্রাস। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বৃদ্ধি এবং ৩ বার হ্রাস করা হয়েছিল।

২৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন