Country
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাড়ির সামনে জমে থাকা পানির গর্তে পড়ে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
তারাকান্দায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
আওলাদ রুবেল, ময়মনসিংহ
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাড়ির সামনে জমে থাকা পানির গর্তে পড়ে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোপালদাঁড়িকেল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু একই গ্রামের বাসিন্দা। তারা হলো মো. বাবুল মিয়ার ছেলে অলি আহমেদ (২) এবং মো. রাসেল মিয়ার মেয়ে রুবি আক্তার (২)। সম্পর্কে তারা চাচাতো-জ্যাঠাতো ভাইবোন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অলি ও রুবি বাড়ির সামনে একসঙ্গে খেলছিল। খেলতে খেলতে একপর্যায়ে তারা বাড়ির টিউবওয়েলের পাশে জমে থাকা পানির গর্তে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করলে দেখা যায়, তারা আর বেঁচে নেই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
২০৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর