Latest

Country

ঈদ যাত্রা: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৯:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদ যাত্রার প্রথম দিনে নাড়ির টানে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।

তবে মহাসড়কে যানবাহন এখনও স্বাভাবিক গতিতে চলাচল করছে।

যাত্রীদের অভিযোগ, বাসভাড়া বর্তমান সময়ে দ্বিগুণ বেশি নেওয়া হচ্ছে। তারা সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। এছাড়া জ¦ালানী তেলের সংকটের কারণে সড়কে গাড়ির সংখ্যা কিছুটা কম রয়েছে বলে তারা উল্লেখ করেছেন।

সোমবার দুপুরের পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেতে শুরু করে। বিশেষ করে উত্তরবঙ্গের দিকে গাড়ির চাপ বেশি এবং উত্তরবঙ্গ থেকে ঢাকার পথে গাড়িগুলো অনেকাংশে খালি অবস্থায় চলছে।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার এলাকায় সার্বিক নিরাপত্তা ও ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে জেলা পুলিশের প্রায় এক হাজার সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে।

উত্তরবঙ্গের প্রবেশদ্বার এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় ২৩টি জেলার ৯৮টি রুটের পরিবহন চলাচল করে।

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন