Latest

Literature

ভুলে যাওয়ার শপথ

গুলশান চৌধুরী
গুলশান চৌধুরী

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
তুমি বলো খুব ভালোবাসি!
আবার যুক্তি-তর্কে জর্জরিত করো অযাচিত প্রশ্নবানে
তীব্র আক্রমণে।

অভিমানে উদ্বেলিত যখন শূন্যতায় ভরে বুক
নতজানু হয়ে মায়া করো
অপলক চেয়ে মুগ্ধ নয়নে—
সেই তুমি আবার অবজ্ঞা করো বিষাক্ত দৃষ্টি নিয়ে।

তুমি বলো খুব ভালোবাসি!
আবেগের তীব্রতায় কাছে টানো
আবার দূরে সরিয়ে দাও ক্ষিপ্ত আক্রোশে—
কী এক অদ্ভুত খেলায় মেতেছ যে দগ্ধ হতে হয় কারণে-অকারণে!

তুমি বলো খুব ভালোবাসি!
আবার বলো, ভালোবেসে পেতেই হবে এমন কিন্তু না!
খুব ভালোবাসি বলে ত্যাগ করতে চাও ফেলে আসা সকল অতীত
পরিশেষে সেই ত্যাগে আমাকেও রাখো নির্দ্বিধায় নিদারুণ প্রহসণে মেতে
ত্যাগ করো অনায়াসে।

ভুলের প্রাসাদে বসবাস তোমার নির্মম নিয়তি
ক্লান্ত, শ্রান্ত, উদ্ভ্রান্ত হঠাৎ আবির্ভূত সেই তুমি আবার এসে বলো খুব ভালোবাসি!
বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে দোদুল্যমান
সময়টা যায় বয়ে
এক অদ্ভুত টানাপোড়েনে।

তবুও ভালোবাসা, যত্ন, মায়ার বাধনে জড়িয়ে
তোমাকে রাখি বুকের বাঁ পাশে
ভুলে যাওয়ার শপথে।

৩৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Literature নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন