Latest

Country

ভালুকা হত্যাকাণ্ডে আরও এক আসামি সোহেল রানা গ্রেফতার

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৯:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকা উপজেলার দীপু চন্দ্র দাস হত্যা মামলায় নতুন করে একজন আসামি মো: সোহেল রানা (৩৪) গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে ভালুকা থানার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট ওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ঝায়াইল ইউনিয়নের মহাইল গ্রামের তোরাব আলী ওরফে তোরাপ আলীর ছেলে।

ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় সোহেল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি দীপু চন্দ্র দাসকে কারখানার ফ্লোর থেকে গার্ডরুমে নিয়ে যাওয়ার সময় মারধর করেন। এছাড়া, কারখানার ভেতরে স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টির মাধ্যমে উপস্থিত জনতাকে নির্যাতনে উৎসাহিত করার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

পুলিশ জানিয়েছে, এর আগে গ্রেফতার হওয়া তিন আসামি আদালতে দেওয়া দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানা নাম প্রকাশ করেছেন।

এ পর্যন্ত এই মামলায় মোট ২৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পলাতক আসামিদের গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা শাখার অভিযান এখনও চলমান বলে পুলিশ জানিয়েছে।

২৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন