Latest

National

হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৩:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) জানিয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

এসটিএফ জানিয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যবর্তী সময়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বর্তমানে ফিলিপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

তদন্ত সূত্রে জানা গেছে, ফিলিপ সাংমা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের বাসিন্দা। তিনি টাকার বিনিময়ে বাংলাদেশের হালুয়াঘাট এবং ভারতের মেঘালয়ের ডালুপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষ পারাপার করাতেন। হত্যাকাণ্ডের পর মূল অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম এবং আলমগীর শেখ তার মাধ্যমে সীমান্ত পেরিয়েছিলেন।

প্রাথমিক তথ্যানুযায়ী, তাকে পশ্চিমবঙ্গের কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ১৩তম জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করা হয়। রাজধানীর ঢাকা মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন