Latest

Country

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ দিবসে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৩:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘ডেঙ্গু প্রতিরোধ দিবস ২০২৬’ উপলক্ষে “পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মুন্সীগঞ্জ সদর মোঃ মাসুদুর রহমান এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। এতে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উপস্থিত অতিথিরা জাতীয় স্বাস্থ্যনীতির মূল নীতি ‘Prevention is better than cure’—অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম—এর ওপর গুরুত্বারোপ করে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এছাড়া আগামী ১৪ মার্চ থেকে প্রতি শনিবার সাধারণ জনগণসহ সকলকে উৎসাহিত করা হবে, যাতে নিজের কর্মক্ষেত্র, বাসস্থান ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা বজায় রেখে মশার প্রজননস্থল ধ্বংস করা যায়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন ও আশপাশের এলাকায় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মাধ্যমে জমে থাকা পানি অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মাধ্যমে মশার প্রজনন বন্ধ করার গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়।

৩২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন