Latest

Country

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও সচেতনতামূলক কার্যক্রম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধি উদ্দেশ্যে শনিবার (১৪ মার্চ) জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

“নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি পরিচালনা করা হয়।

সকালে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে পৌঁছে। র‌্যালি শেষে হাসপাতালের আঙিনা ও ড্রেন পরিষ্কার করা হয় এবং ড্রেনে মশক নিধনকারী ওষুধ ছিটানো হয়।

পরিচ্ছন্নতা অভিযানের পর নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ৪ নং ওয়ার্ডের নাগরিকদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। সভার সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল মঈন।

সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা পৌরসভার সিইও আসাদুজ্জামান, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন এবং সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা প্রমুখ।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার বংশবিস্তার রোধ করা। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার বা যেকোনো পাত্রে তিন দিনের বেশি পানি জমে থাকলে ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যায়। ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অপরিহার্য। সকলেই যদি নিজ নিজ আশপাশ পরিচ্ছন্ন রাখে, তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সহায়ক হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি সপ্তাহে জেলার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এবং সব উপজেলা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালানো হবে।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন