Latest

Country

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধ ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে রাজশাহীতে বারনই নদীর শাখা খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর পবা উপজেলার বায়া ব্রিজের নিচে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, “মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিবেশ পরিষ্কার রাখতে সরকারের উদ্যোগে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। এ কার্যক্রমের আওতায় সংসদ সদস্য ও মন্ত্রীরা নিজ নিজ এলাকায় নদী, খাল, বিলসহ অপরিষ্কার স্থানগুলো পরিষ্কার করার তদারকি করবেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

২২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন