Latest

Country

নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

দেবল চন্দ্র দাস, নেত্রকোণা
দেবল চন্দ্র দাস, নেত্রকোণা

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৬:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা জেলা শহর ও বিভিন্ন উপজেলায় মশার বংশ বিস্তার রোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে শহরের পৌরভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল হক।

কর্মসূচির শুরুতে পৌরভবনের সামনে থেকে একটি সচেতনতা র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে মশা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এরপর জেলা শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তার পাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানি সরিয়ে ফেলার কাজ করা হয়, যাতে মশার প্রজননস্থল ধ্বংস করা যায়।

কর্মসূচিতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুখময় সরকার, পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং পৌর প্রশাসক আরিফুর রহমানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী, স্কাউট সদস্য এবং স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

২৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন