Latest

National

সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ৬:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রাজনৈতিক রীতি হলেও সংসদ কক্ষে স্লোগান দেওয়া ঠিক নয়। এটি সংসদের রেওয়াজের বাইরে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, সংসদে ওয়াকআউট একটি প্রচলিত পদ্ধতি এবং অতীতেও বিভিন্ন সময়ে তা দেখা গেছে। তবে সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদের শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও বলেন, ক্রিকেট খেলায় যেমন আম্পায়ার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, তেমনি জাতীয় সংসদেও তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছি। আশা করি, আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়নে আমরা সক্ষম হব। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি আরও আশা প্রকাশ করেন, সরকারি দল ও বিরোধী দল উভয়েই দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে একসঙ্গে কাজ করবে।

২৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন