Latest

Country

বেলাইব্রিজে নিহতদের মধ্যে কয়রার বাসিন্দা নববধূসহ ৩ জন

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ৩:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় কয়রা উপজেলার নাকসা গ্রামের ছালাম মোড়লের মেয়ে নববধূ মিতু, তার ছোট বোন লামিয়া (১০) এবং মৃত শামছুউদ্দিন মোড়লের স্ত্রী রাশিদা বেগম (৭৫) নিহত হয়েছে।

এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে কয়রা উপজেলার নাকসা গ্রামের ছালাম মোড়লের মেয়ে মিতুর বিয়ে হয়। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মিতু তার শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তার ছোট বোন লামিয়া এবং দাদি রাশিদা খাতুনকে নিয়ে বের হন। পথে খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় একটি দুর্ঘটনার শিকার হন তারা।

দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা গভীর শোকে ভেঙে পড়েছেন। বাড়িতে কান্নার আহাজারিতে আকাশ বাতাস ভরে ওঠে।

মসজিদকুড় গ্রামের নজরুল সানা জানান, নাকসা গ্রামের ছালাম মোড়লের দুই মেয়ে মিতু ও লামিয়া এবং তাদের মাতা রাশিদা খাতুনের মৃত্যুর খবর শুনে তারা বাড়িতে ছুটে এসেছেন। পরিবারের সদস্যরা এখনও শোকাহত অবস্থায় রয়েছে।

২৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন