Latest

Country

গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কয়েক দিনের তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি পেয়েছে গোপালগঞ্জবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় মৌসুমের প্রথম বৃষ্টিতে প্রশান্তি নেমে আসে জনজীবনে।

দীর্ঘদিনের দাবদাহে অতিষ্ঠ মানুষের মাঝে ফিরে আসে স্বস্তি।

গত এক সপ্তাহ ধরে গোপালগঞ্জে তাপমাত্রা ক্রমেই বাড়ছিল। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছিলেন শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বৃষ্টি। প্রায় এক ঘণ্টা স্থায়ী এই বৃষ্টিতে শহরের রাস্তাঘাট ভিজে যায় এবং গুমোট গরম কেটে গিয়ে বইতে শুরু করে শীতল বাতাস।

এই বৃষ্টিতে তপ্ত প্রকৃতি যেমন শীতল হয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও ফিরে এসেছে স্বস্তি ও আনন্দ। শুধু মানুষই নয়, প্রকৃতি ও প্রাণীকুলেও নেমে আসে প্রশান্তির ছোঁয়া।

রিকশাচালক সাইফুল মোল্যা বলেন, “প্রখর রোদ আর গরমে রিকশা চালানো খুবই কষ্টকর হয়ে পড়েছিল। আজ সন্ধ্যার বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেলাম।”

আরেক রিকশাচালক সবুজ শেখ বলেন, “কয়েক দিন ধরে গরমে কাজ করা খুব কঠিন হয়ে গিয়েছিল। বৃষ্টি হওয়ায় এখন অনেকটা ভালো লাগছে।”

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, চলতি মৌসুমে এটাই জেলার প্রথম বৃষ্টিপাত। বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ৩০ মিনিটে ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, আগামী দুই থেকে তিন দিন জেলায় থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন