Latest

Country

চট্টগ্রামে ইয়াবা পাচার চক্রের ৫ সদস্য আটক, ৫ কোটি টাকার ইয়াবা জব্দ

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ১১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় র‌্যাব-৭ চট্টগ্রাম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

অভিযানে মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, ধৃতরা মায়ানমার থেকে সমুদ্র পথে বাল্কহেড জাহাজে ইয়াবা এনে চট্টগ্রাম বন্দরে আনার পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম বন্দরের ১৫ নম্বর জেটি ঘাট এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে মোঃ ইমরান (২১), মোঃ আনিস (২৯), মোঃ মনির হোসেন (৪৫), মোঃ আলী (৪৭) ও মোঃ রুবেল (২৭)কে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বাল্কহেড জাহাজের ইঞ্জিন রুম থেকে দুইটি প্লাস্টিকের ড্রামে রাখা ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন