Latest

Country

হিলিতে ভোক্তা প্রতারণা দমন অভিযান, ব্যবসায়ীদের জরিমানা

মুসা মিয়া, হিলি, দিনাজপুর
মুসা মিয়া, হিলি, দিনাজপুর

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হিলি বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজন কাপড় ব্যবসায়ীর প্রতারণার অভিযোগে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও, দুটি বেকারী কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন বৃহস্পতিবার দুপুরে হিলি বাজারে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে হাকিমপুর থানা পুলিশও সহযোগিতা করেন।

তিনি জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কিছু অসাধু ব্যবসায়ী দেশীয় শাড়ি ও থ্রি-পিস ইন্ডিয়ান বলে ক্রেতাদের কাছে বিক্রি করছেন। বাস্তবে এসব পণ্য তারা ঢাকার বিভিন্ন মার্কেট থেকে কিনে এনে বিক্রি করছেন। এতে ক্রেতারা প্রতারণার শিকার হচ্ছেন।

বোরহান উদ্দিন আরও বলেন, ভোক্তাদের নিরাপত্তা ও অধিকার রক্ষার জন্য নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।

৩৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন