Latest

National

হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় সংসদের অধিবেশনে হট্টগোল ও বিরোধী দলের প্রতিবাদের মধ্যেই ভাষণ শুরু করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং পরে ওয়াকআউট করেন।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান স্পিকার হাফিজ উদ্দিন। স্পিকারের আহ্বানের পরপরই বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

প্ল্যাকার্ডগুলোতে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বন্ধ কর’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। এ সময় সংসদ কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি শান্ত করতে স্পিকার সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। এর মধ্যেই রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করে স্পিকারের পাশে আসন গ্রহণ করেন।

সংসদ কক্ষে হট্টগোল চলতে থাকলেও এর মধ্যেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার ভাষণ শুরু করেন। রাষ্ট্রপতির বক্তব্য চলাকালে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়াতে দেখা যায়।

অন্যদিকে বিরোধী দলের সংসদ সদস্যরা কিছু সময় পর সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন।

২৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন