Latest

Country

কলাপাড়ায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে সালিসে কঠোর শাস্তি

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৮:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে রিপন (৩৫) নামে এক ভ্যানচালককে স্থানীয় সালিস বৈঠকে ৫০ জুতার বাড়ি ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানি গ্রামে।

স্থানীয়দের অভিযোগ, দশকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েদ উদ্দিন নান্নু তালুকদার সালিস বৈঠক বসিয়ে এই রায় দেন। পরে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি জনসম্মুখে ওই ব্যক্তিকে ৫০ জুতার বাড়ি দিয়ে রায় কার্যকর করেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই এলাকায় একটি বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন ছিল। চারিপাড়া গ্রামের বাসিন্দা রিপন সেখানে দাওয়াতে যান। আত্মীয়তার সুবাদে তিনি ওই শিক্ষার্থীর ঘরে প্রবেশ করে তাকে জোর করে ধরে অন্ধকার স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করেন।

ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় সালিস বৈঠক বসে এবং সেখানে অভিযুক্তকে ৫০ জুতার বাড়ি ও ৫ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে একজন সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়ে সালিস বৈঠক পরিচালনা করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, অভিযুক্ত ও সংশ্লিষ্টরা প্রভাবশালী হওয়ায় অনেকেই প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে প্রধান শিক্ষক হেমায়েদ উদ্দিন নান্নু তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, বিষয়টি খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

২২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন