Latest

Country

কুমিল্লায় নষ্ট মরিচ মিশিয়ে গুঁড়া তৈরির দায়ে মিল মালিককে জরিমানা

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৬:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লায় ভালো মরিচের সঙ্গে নষ্ট ও পোকায় খাওয়া মরিচ মিশিয়ে গুঁড়া তৈরির অভিযোগে একটি মসলার মিলকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মার্চ) কুমিল্লা আদর্শ সদর উপজেলার বাখরাবাদ ও কুচাইতলী এলাকায় রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে মসলার মিল ও রেস্টুরেন্টে যৌথ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কুমিল্লা জেলা কার্যালয়।

অভিযান চলাকালে দেখা যায়, কিছু ভালো মরিচের সঙ্গে অধিক পরিমাণ নষ্ট ও পোকায় খাওয়া মরিচ মিশিয়ে ক্রাশিং বা ভাঙানোর সময় হাতেনাতে ধরা পড়ে। এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে নোংরা ফ্লোরে হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া সংরক্ষণ এবং ক্রাশিং করা হচ্ছিল।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী “আল-আমিন ফুড গ্রেইন মসলার মিল”কে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া পরটার বাসি খামির সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে “বাখরাবাদ মাটির হাড়ি” নামের একটি রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দুইটি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. জুয়েল মিয়া, স্যাম্পল কালেক্টর মো. নাজমুস সাকিব এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন।

অভিযানে সার্বিক সহযোগিতা করে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

এ বিষয়ে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও বিক্রি প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

২৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন