Country
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার চাপাইল-কালিয়া সড়কে এক ট্রলি দুর্ঘটনায় ট্রলি চালক ইরান শেখ (২১) নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
আব্দুস সাত্তার, নড়াইল
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৩:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার চাপাইল-কালিয়া সড়কে এক ট্রলি দুর্ঘটনায় ট্রলি চালক ইরান শেখ (২১) নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইরান শেখ কালিয়া উপজেলার জোকা গ্রামের মো. জুয়েল শেখের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইরান শেখ জোকা গ্রাম থেকে ট্রলি চালিয়ে কালিয়ার দিকে যাচ্ছিলেন। পথে মূলখানা এলাকায় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তিনি ট্রলির নিচে চাপা পড়েন। এ ঘটনায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়দের কথায়, দুর্ঘটনাস্থলটি দুর্ঘটনাপ্রবণ হওয়ায় চালকদের সতর্ক থাকা প্রয়োজন।
২১০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর