Latest

Country

মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এক তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে শাহ জালাল নামের ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (১১ মার্চ) দুপুরে মুকসুদপুর সদর বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর বাজারে তেল ব্যবসায়ী শাহ জালালের গুদামে অভিযান চালানো হয়। এ সময় সেখানে জ্বালানি তেলের মজুদ পাওয়া যায়। পরে মজুদদারির অভিযোগে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় ভাটিয়াড়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা এবং মুকসুদপুর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত জানান, বাজারে যাতে কেউ জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

২৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন