Latest

Country

গাজীপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক

শরিফুল ইসলাম, গাজীপুর
শরিফুল ইসলাম, গাজীপুর

বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ আল-আমিন হোসেন (৩৪) নামে এক শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর সেনানিবাস সংলগ্ন নয়নপুর এলাকায় যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে আল-আমিন হোসেনকে আটক করা হয়।

তল্লাশির সময় তার কাছ থেকে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ লাখ ১১ হাজার ৪৬০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

আটক আল-আমিন হোসেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বনক্ষুরিয়া পুকুরপাড় এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।

পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

২৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন