Latest

Country

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুরের নতুন মাদারীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আলমগীর হাওলদার (বয়স জানানো হয়নি) নিহত হয়েছেন।

ঘটনায় ওই এলাকার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে মনিরুজ্জামান আক্তার হাওলদার ও হাসান মুন্সি গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে এক বছর আগে শাকিল মুন্সি নামের এক যুবকও নিহত হন।

রবিবার রাতের সংঘর্ষে দুই পক্ষই ব্যাপক বোমা হামলা চালায়। পরে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু সোমবার সকালেই হাসান মুন্সি গ্রুপের লোকজন আলমগীর হাওলদারকে কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আলমগীর আক্তার হাওলদারের চাচাতো ভাই।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন