Latest

Country

কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

আবদুর রহিম, নোয়াখালী
আবদুর রহিম, নোয়াখালী

সোমবার, ৯ মার্চ, ২০২৬ ১০:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক শিক্ষক দম্পতির বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ডাকাতরা প্রধান দরজা ভেঙে ঘরে প্রবেশ করে শিক্ষক হরলাল দেবনাথ ও লক্ষীরানী ভৌমিককে জিম্মি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতরা প্রথমে দম্পতির ঘরের আলমারি ও ড্রয়ার তছনছ করে নগদ ১২ হাজার টাকা এবং প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। পরে হরলাল দেবনাথকে মারধর করে তার ভাই কান্তি লাল দেবনাথের বাড়িতেও প্রবেশ করে, সেখান থেকে নগদ ৫৬ হাজার টাকা ও আরও ৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপর রয়েছে। তিনি বলেন, “ভুক্তভোগী পরিবারকে থানায় মামলা করার জন্য বলা হয়েছে।”

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম বলেন, “শিক্ষক দম্পতির বাড়িতে এমন হামলা খুবই উদ্বেগজনক। দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

২৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন