Latest

Country

সৌদিতে মিসাইল হামলায় প্রবাসী মোশারফের মৃত্যু, শোকে পরিবার

কাজী রিপন, টাঙ্গাইল 
কাজী রিপন, টাঙ্গাইল 

সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের আল খারিজে ইরানের মিসাইল হামলায় নিহত হয়েছেন টাঙ্গাইলের সখিপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তনখোলা গ্রামের সুরজত আলীর ছেলে মোশারফ হোসেন (৪০)।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মোশারফ গতকাল রাতে তাদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। স্ত্রী কবরী আক্তার বলেন, তিনি স্বামীর সঙ্গে কথা বলেছিলেন। মোশারফ ঈদের জন্য টাকা পাঠাবেন এবং ছেলে দুটির জন্য কিছু কিনবেন বলেছিলেন। কিন্তু কে জানতো, সেটাই হবে শেষ কথোপকথন। রাত প্রায় ৩টার দিকে মোশারফের মৃত্যুর খবর আসে।

৮ বছর আগে পরিবারের স্বার্থে সৌদি আরবে পাড়ি জমান মোশারফ হোসার। আল খারিজ শহরের এক কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন তিনি। প্রবাসে থাকা অবস্থাতেই ইরানের মিসাইল হামলায় জীবন হারালেন।

মোশারফের বাবা সুরজত আলী বলেন, “আমাদের ছোট সংসার একটু স্বাচ্ছন্দ্যপূর্ণ করার স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন এক মুহূর্তে শেষ হয়ে গেল।” পরিবারে তিনি স্ত্রী ও দুই ছেলে—মাহিম (নবম শ্রেণি) ও মিহান (প্রথম শ্রেণি) সহ ছিলেন।

মৃত্যুর খবর পেয়ে পুরো পরিবার শোকে ভেঙে পড়েছে। মা জহুরা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। ছোট ছেলে মিহান নানার কোলে বসে অভিভূত দৃষ্টিতে পরিস্থিতি দেখছে।

সখিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

একজন প্রবাসীর স্বপ্ন ছিল কেবল পরিবারের মুখে হাসি ফোটানো। কিন্তু দূর প্রবাসে মিসাইল হামলায় থেমে গেল সেই স্বপ্ন, এক পরিবার নিঃস্ব হয়ে রইল।

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন