Latest

Abroad

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা: বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৭:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটে ক্ষেপণাস্ত্র হামলায় একজন বাংলাদেশিসহ দুইজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে অপরজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে। এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন।

রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, আল-খার্জ গভর্নরেটের একটি আবাসিক কমপাউন্ডের ভবনে এই হামলা চালানো হয়।

সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে হামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করে, তারা সৌদি আরবের বিভিন্ন স্থাপনা, বিশেষ করে আল-খার্জ এলাকার রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কনস্যুলেটও ড্রোন হামলার শিকার হয়েছিল।

৩৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Abroad নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন