Latest

Country

মোংলা বাজারে জেলেরা যে মাছ নিয়ে আসলো

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৩:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় তিন মণ ওজনের বিরল প্রজাতির দুইটি গোলপাতা মাছ।

শনিবার (৭ মার্চ) সকালে মোংলার প্রধান মাছ বাজারের রাইজিং ফিস আড়তে জেলেরা মাছ দুটি নিয়ে আসেন। খবর ছড়িয়ে পড়লে মাছ দেখতে আগ্রহী জনতার ভিড় জমে বাজারে।

মাছ দুটি নিলামে বিক্রি হয় ২৪ হাজার টাকায়, যা কিনেছেন মোংলার ব্যবসায়ী রমজান মিঞা। তিনি জানান, মাছ দুটি প্রায় ১৫ ফুট লম্বা এবং কেটে ৫০০ টাকা কেজি দরে স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে। তিনি আরও বলেন, বড় ও সুস্বাদু মাছ হিসেবে এর চাহিদা যথেষ্ট।

মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, সুন্দরবনের গোলপাতা মাছ বলতে মূলত সেইল ফিশ বা Sailfish বোঝায়। এটি দ্রুতগামী সামুদ্রিক মাছ এবং সাধারণত গভীর সমুদ্রে বাস করে। মাছটির পিঠে একটি বড় পাখনার মতো অংশ থাকে, যা দেখতে গোলপাতার মতো বা বড় পাতার আকৃতির। সুন্দরবন সংলগ্ন এলাকায় মাঝে মাঝে জেলেদের জালে এই বিরল মাছ ধরা পড়ে।

স্থানীয়রা বলছেন, এত বড় গোলপাতা মাছ আগে কখনো দেখা যায়নি। মোংলা বাজারে এ ধরনের মাছ উঠলে তা সবসময় নজর কাড়ে।

৫২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন