Latest

Country

মহেশপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বিএনপি কার্যালয় পুড়ে গেছে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে অফিসের চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও দলীয় প্রধানের ছবি পুড়ে যায়। এ সময় দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণও ঘটায়। পরে স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মহেশপুর থানা বিএনপির ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম বলেন, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় যুবক মহিরুদ্দিনের সঙ্গে বিএনপি সদস্য হামিদুল ইসলামের বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করলেও সেই ঘটনার জের ধরেই কার্যালয়ে আগুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন