Latest

Country

ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল 

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি প্রতিনিধি

শনিবার, ৭ মার্চ, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে সোহেল আকন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকেলে ব্যালট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফলে সাধারণ সম্পাদকসহ সাতটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন। অন্যদিকে জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাৎ হোসেনের প্যানেল চারটি পদে বিজয়ী হয়। জামায়াত সমর্থিত দুটি পদে প্রার্থী থাকলেও তারা কেউ নির্বাচিত হতে পারেননি।

সভাপতি পদে শাহাদাৎ হোসেন ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহেব হোসেন পেয়েছেন ৭৪ ভোট। সহসভাপতি পদে হারুন অর রশীদ ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে সোহেল আকন ৬৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিমুল হাসান পেয়েছেন ৫৩ ভোট।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে গোলাম সরওয়ার ৬৭ ভোট এবং মিজানুর রহমান ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে আরিফ হোসেন পেয়েছেন ৯২ ভোট। ভিজিল্যান্স সম্পাদক পদে মোফাজ্জেল হোসেন ১২১ ভোট, লাইব্রেরি সম্পাদক পদে ফিরোজ হোসাইন ৭৬ ভোট এবং ভর্তি সম্পাদক পদে আমির হোসাইন ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে আককাস সিকদার ১১২ ভোট এবং মোবাশ্বের ভুইয়া ১০২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

নির্বাচন কমিশনার সৈয়দ হোসেন জানান, ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করে বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। পুরো নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

২৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন