Latest

Country

জামালপুরে জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ'র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুর জেলা জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে বৃহস্পতিবার ৫ মার্চ রাতে জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জামালপুর জেলা শাখার আহ্বায়ক এম. শুভ পাঠান, যিনি জেড সি এফ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ জামালপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ রিপন হোসেন হৃদয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর জেলা শাখার সহ-সভাপতি শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রানা, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ জামালপুর শহর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আবু তালহা।

এছাড়া উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক দল জামালপুর শহর শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন শিপু, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মাসুম, জেড সি এফ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রাজু মিয়া, সদস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ার হোসেন বিদ্যুৎ।

সদর থানা পূর্ব শাখার সভাপতি ছানোয়ার হোসেন সানু, জামালপুর আইডিয়াল কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাকিব হোসেন, সোহেল রানা, যুবদল নেতা সিরাজ শিমুল, তুর্য, রিগেন, জিতু, শ্রমিক দল নেতা মেহেদি, আব্দুর রহমান, মাসুদ রানা পারভেছ সিয়াম জীবন, জাকিরুল হোসেন বাবু, মোবারক হোসেন, জাহিদ হাসান, কাউসার হৃদয়, বাবু হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জিয়া সাইবার ফোর্সের মাধ্যমে সকল প্রকার ষড়যন্ত্র ও অপপ্রচার রুখে দিয়ে বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।

পরিশেষে কেক কেটে জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

৪০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন