Latest

Country

পাবনায় বসন্তের আগমনী বার্তা, আমের বাগানে মুকুলের ভরসা

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় ঋতুরাজ বসন্ত ফিরেছেন, সঙ্গে নিয়ে কোকিলের মধুময় কুহুতান এবং আমের মুকুলে ভরা গাছের রঙিন ছোঁয়া।

জেলার বিভিন্ন এলাকায় গাছে গাছে সোনালি হলুদ রঙের মুকুল ফুটে উঠেছে। বাতাসে মিশে এসেছে সেই মধুময় ঘ্রাণ, যা শীতের জড়তা কাটিয়ে দিচ্ছে আনন্দের বার্তা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর আবহাওয়া অনুকূল থাকায় বাগান ও ব্যক্তিগত আঙ্গিনার আম গাছগুলো মুকুলে ভরে উঠেছে। গাছের প্রাথমিক পরিচর্যা থেকে শুরু করে রোগ বালাই প্রতিরোধ, সব কিছুই কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী করা হচ্ছে। পাবনায় দেশি আমের পাশাপাশি আম্রুপালি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি জাতের আম চাষ হয়।

জেলা সদর, ঈশ^রদী, আটঘরিয়া, চাটমোহরসহ অন্যান্য এলাকায় ঘুরে দেখা গেছে, বেশিরভাগ গাছে ছোট এবং মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। আটঘরিয়ার একদন্ত গ্রামের জাহিদ জানান, চার বছর আগে তিনি পরীক্ষামূলকভাবে আম চাষ শুরু করেছিলেন। এবার তার বাগানের গাছে মুকুলের মৌ মৌ ঘ্রাণে চোখ ভাসছে স্বপ্ন।

পাবনা শহরের শালগাড়িয়া এলাকার মিলন বলেন, তার বাড়ির পাঁচটি আমের গাছের প্রতিটি গাছে মুকুল ফুটেছে। তিনি আশা প্রকাশ করেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবারের ফলন বাম্পার হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক জানান, পাবনার মাটি ও আবহাওয়া আম চাষের জন্য অনুকূল। চলতি মৌসুমে ২ হাজার ৭৫১ হেক্টর জমির আম গাছে মুকুল এসেছে। এতে ৩৭ হাজার ৩৬ মেট্রিক টন ফলনের আশা করা হচ্ছে।

৩২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন