Latest

Country

আলমডাঙ্গায় অপরিচ্ছন্ন খাদ্য ও কাগজপত্র না রাখায় জরিমানা

মুন্না রহমান, চুয়াডাঙ্গা
মুন্না রহমান, চুয়াডাঙ্গা

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৩:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত এবং এলপিজি গ্যাসের ক্রয়-বিক্রয় সংক্রান্ত কাগজপত্র সংরক্ষণ না করার অভিযোগে আজ বৃহস্পতিবার চারজন দোকানিকে জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় জানায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্টেশন রোড ও হাই রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তিনটি খাবারের দোকান ও একটি এলপিজি গ্যাসের দোকানী তদারকি করা হয়।

অভিযানে মো: নজরুল ইসলামের আল মদিনা মিষ্টান্ন ভান্ডার এবং মো: আলাউদ্দীন মিয়ার আলাউদ্দীন হোটেল-কে পৃথকভাবে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া শ্রী পরেশ ঘোষের মেসার্স চন্দ্রনা হোটেল-কে ১০ হাজার টাকা এবং মো: মাজেদুল ইসলামের আল কারীম ট্রেডার্স-কে ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ২৬ হাজার টাকা।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযানের নেতৃত্ব দেন। সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম। অভিযানে ব্যবসায়ীদের মান সম্মত পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ বা মানহীন পণ্য বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে।

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন