Latest

Country

মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৩:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরা শহরের জামরুলতলা এলাকায় কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে কয়েকজন নেতাকর্মী সেখানে পতাকা উত্তোলন করে সংক্ষিপ্ত দোয়া শেষে দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনাটির কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল প্রায় ৪টার দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হিরোকের নেতৃত্বে ১০-১২ জন নেতাকর্মী জামরুলতলা এলাকায় অবস্থিত পুড়িয়ে দেওয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ের নিচে মূল সড়কের পাশে জড়ো হন। সেখানে তারা দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সংক্ষিপ্ত দোয়া শেষে দ্রুত সরে যান।

এ সময় সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের নেত্রী সোনিয়া সুলতানা, মীর রেজাউল ইসলামসহ স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, বিকেলের দিকে হঠাৎ কয়েকজন ব্যক্তি জামরুলতলা এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের নিচে জড়ো হয়ে পতাকা উত্তোলন ও দোয়া করেন এবং পরে সেখান থেকে চলে যান। যেহেতু সরকারিভাবে তাদের দলের কার্যক্রম স্থগিত রয়েছে, তাই ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন