Latest

Country

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৩:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো প্যানেল না থাকায় বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. শামসুল ইসলাম মন্টু এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বাবর বেপারী নির্বাচিত প্যানেলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ সময় রিটার্নিং অফিসার অ্যাডভোকেট জসিম উদ্দিন ও মেহদি হাসানসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

নির্বাচিত অন্যরা হলেন—সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন শেখ ও শাহরিয়ার হোসেন পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটওয়ারী ও মো. কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ বিবি হাওয়া, লাইব্রেরি সম্পাদক শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক শিরীন আক্তার সুপ্তা। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রোজিনা বেগম চৌধুরী, শহিদুল্লাহ মিজি, আল-আমিন, উম্মে হানী ও মো. রফিকুল ইসলাম।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেল মনোনয়নপত্র জমা দেয়। নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল ৫ মার্চ এবং মোট ভোটার সংখ্যা ছিল ৩৮২ জন। তবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই অভিযোগ তুলে গত ১ মার্চ প্রধান নির্বাচন কমিশনারের কাছে জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদ তাদের পূর্ণ প্যানেলের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। ফলে নির্বাচনে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিএনপি সমর্থিত প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

২৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন