Latest

Country

ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ

শামীম বিন সাত্তার, শৈলকুপা
শামীম বিন সাত্তার, শৈলকুপা

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ১০:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়াদ্দার এর বিরুদ্ধে মিথ্যাচার এবং দুর্নীতির অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সম্পাদক শামীম বিন সাত্তার।

জানা যায়, দিলারা ইয়াসমিন জোয়াদ্দার শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে যোগদানের পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতে জড়িয়ে পড়েন। বিভিন্ন বিষয়ে তার বিরুদ্ধে তদন্ত হলেও ফলাফল শুন্য।

সর্বশেষ অভিযোগে বলা হয়েছে, ইউএনও শৈলকুপা উসমান গনি এর স্বাক্ষর জাল করে রেজুলেশন তৈরি করে বিভিন্ন অফিস ও আদালতে প্রেরণ করেছেন এবং মিথ্যাচার করেছেন। যেহেতু বিষয়গুলো ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে, তাই শৈলকুপা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত অপরাধ হওয়ায় সাধারণ ডায়েরি ভুক্তি করে দু’ কর্মদিবসের মধ্যে দুদকের স্থানীয় কার্যালয়ে প্রেরণের বিধান রয়েছে।

বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯-এ দুর্নীতি দমন কমিশনের প্রজ্ঞাপনের বিধি-৪-এ বলা হয়েছে: থানায় দুর্নীতির অপরাধ সংক্রান্ত অভিযোগ দায়ের করা যেতে পারে। এই বিধিমালায় যা কিছুই থাকুক না কেন, আইনের তফসিলভুক্ত কোন অপরাধ সংক্রান্ত বিষয়ে কোন ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করতে পারবে।

সংশ্লিষ্ট থানা অভিযোগ প্রাপ্তির পর Police Act, 1861 এর বিধান অনুযায়ী সাধারণ ডায়েরিতে রেকর্ড করে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য অনধিক দুই কার্যদিবসের মধ্যে তা: কমিশন বহির্ভূত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা কার্যালয়ে,

 

কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে কমিশন বরাবর প্রেরণ করবে। এই কারণেই সাপ্তাহিক ডাকুয়া’র সম্পাদক শামীম বিন সাত্তার ০৪ মার্চ ২০২৬ তারিখে শৈলকুপা থানায় অভিযোগ দায়ের করেছেন।

৩২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন