Latest

Country

জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার 

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ৭:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। এতে উপস্থিত ছিলেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোঃ এনামুল হক, হোটেল রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি ইকরামুল হক নবীন, ভোক্তা অধিকার সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবুল নাসের মোঃ শফিউল্লাহসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা।

বক্তারা এ সময় স্বাস্থ্যকর ও নিরাপদ খাদ্য গ্রহণের মাধ্যমে দেহ ও মন সুস্থ রাখার গুরুত্বের ওপর জোর দেন। তারা নিয়মিত ব্যায়াম, পুষ্টিকর খাবার এবং খাদ্যে ভেজাল রোধী কার্যক্রমের মাধ্যমে সুস্থ সমাজ ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

২৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন