Latest

Country

সিলেটে নতুন পুলিশ সুপার: যোগ দিলেন ড. চৌধুরী মো: যাবের সাদেক

হেলাল উদ্দিন শিপু, সিলেট
হেলাল উদ্দিন শিপু, সিলেট

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ৩:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেট জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন ড. চৌধুরী মো: যাবের সাদেক।

বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।

একই প্রজ্ঞাপনে সিলেটের বিদ্যমান পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএন’র পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, সিলেটের নবনিযুক্ত পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেককে জামালপুর থেকে সিলেটে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সিলেটের সাধারণ মানুষ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ বিভাগের কর্মকর্তারা আশা করছেন, নতুন পুলিশ সুপারের যোগদানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে।

৩১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন