Latest

Country

কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৯:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অর্থাভাবে চিকিৎসা চালাতে পারছে না ক্যান্সারে আক্রান্ত ১৮ বছরের সালমা বেগম।

তিনি কলাপাড়া পৌরসভার মাছ বাজারের মাছ বিক্রেতা আলী হোসেনের কন্যা। বর্তমানে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন সালমার জীবন রক্ষার জন্য পরিবারের সহায়তা প্রয়োজন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ছয় মাস ধরে সালমার চিকিৎসা চলছে। এ সময় চিকিৎসার খরচ মেটাতে পরিবারটির সহায়-সম্বল সব বিক্রি করতে হয়েছে। এখন ব্যয়বহুল চিকিৎসা চালানো তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। অর্থের অভাবে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সালমার বাবা আলী হোসেন বলেন, “একমাত্র মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সাহায্য প্রয়োজন। সরকারি ও বেসরকারি সহায়তা পেলে উন্নত চিকিৎসার মাধ্যমে মেয়েকে সুস্থ করে তোলা সম্ভব।”

পরিবারটি মানবিক সহায়তা কামনা করছে। সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বর: ০১৭২৮৯৪৩৫৯৮ (আলী হোসেন, বাবা)।

৪৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন