Latest

Country

দাকোপে ঐতিহাসিক ২৩২তম তিলডাঙ্গা শ্মশান কালী পূজা অনুষ্ঠিত 

দিলীপ বর্মণ, খুলনা
দিলীপ বর্মণ, খুলনা

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৫:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনার দাকোপ উপজেলার ৭নং তিলডাঙ্গা ইউনিয়নের তিলডাঙ্গা গ্রামে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক ২৩২তম শ্রীশ্রী শ্মশান কালী পূজা।

প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের মঙ্গলবার এ পূজা হয়ে থাকে।

এই পূজা হিন্দুধর্মে দেবী কালীকে শক্তি উপাসনার অনন্য আচার হিসেবে চিহ্নিত করে। দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নের এই শ্মশান কালী পূজা কেবল ধর্মীয় আচার নয়, এটি দুই শতাব্দীরও বেশি সময় ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে লালিত আধ্যাত্মিক উত্তরাধিকার। এখানে তন্ত্র সাধনা, লোকবিশ্বাস, সামাজিক বন্ধন ও গভীর ধর্মীয় অনুভূতি জড়িয়ে আছে।

পূজার একটি বিশেষ আকর্ষণ হলো প্রায় ৫ শতাধিক পশুবলি, যা দেবীর কাছে মানতের অংশ হিসেবে অর্গান করা হয়। এ বছর প্রতিমার উচ্চতা ৮ ফুট এবং প্রায় ৪ একর জমির উপর এটি প্রতিষ্ঠিত হয়েছে।

পূজা উপলক্ষে তিলডাঙ্গা ইউনিয়নের বাসিন্দারা এক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করে। পূজার সঙ্গে মিলিয়ে এই সময় জমির উপর মেলা বসে, যেখানে খুলনা ও দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। মেলায় প্রায় ৮০০ থেকে ৯০০ দোকান বসে।

তিলডাঙ্গা কালী মন্দির কমিটির সভাপতি মানস কুমার গোলদার জানিয়েছেন, এই পূজায় লক্ষাধিক ভক্তের সমাবেশ ঘটে। বিশেষ করে খুলনা জেলাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ থেকে বহু ভক্ত এ পূজায় যোগদান করেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, বুধবার সূর্যোদয়ের আগে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠিত হয়। এছাড়া পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পর্যাপ্ত পরিমাণে উপস্থিত থাকে।

৩২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন