Latest

Country

ইরানে হামলার প্রতিবাদে মাগুরায় যুব সংগঠনের বিক্ষোভ 

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৪:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শহরের চৌরঙ্গী মোড় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে মাগুরা জেলা ইসলামী যুব সংগঠন বাংলাদেশ। বিক্ষোভ মিছিলটি চৌরঙ্গী মোড় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। তারা অবিলম্বে এ ধরনের আগ্রাসন বন্ধের দাবি জানান এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আবু হানিফ, মাওলানা রাশিদুল ইসলাম খান ও মোহাম্মদ সাব্বির আহমেদ। এছাড়া সভাপতি মোহাম্মদ আবু তালহা, সহ-সভাপতি মোহাম্মদ তৌফিক আহমেদ, সেক্রেটারি মো. মঞ্জুর মোল্লাসহ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

৩২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন