Latest

Country

দৌলতপুরে বোমা আতঙ্ক, পরে বেরিয়ে আসে শিশুদের খেলনা

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

সোমবার, ২ মার্চ, ২০২৬ ১০:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের ভেড়ামারা গ্রামে ‘বোমা’ সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তবে পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত বস্তুটি কোনো বোমা নয়, বরং শিশুদের পরিত্যক্ত একটি খেলনা।

স্থানীয় সূত্র জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে ভেড়ামারা গ্রামের বাসিন্দা পিয়ার আলী ও লোকমান হোসেন তাদের বাড়ির গেটের পাশে একটি সন্দেহজনক জুতার প্যাকেট পড়ে থাকতে দেখেন। কৌতূহলবশত প্যাকেটটি পরীক্ষা করতে গিয়ে তারা দেখতে পান- ভেতরে একটি বডি স্প্রের ক্যান, একটি প্লাস্টিকের বোতল এবং সেগুলোর সঙ্গে পেঁচানো বৈদ্যুতিক তার রয়েছে। পাশেই ছিল বাক্স আকৃতির আরেকটি বস্তু।

প্যাকেটটির অস্বাভাবিক গঠন দেখে মুহূর্তেই এলাকায় ‘বোমা’ আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হতে থাকেন এবং অজানা আশঙ্কায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। বিষয়টি দ্রুত দৌলতপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে।

পুলিশ জানায়, নিবিড় পর্যবেক্ষণের পর নিশ্চিত হওয়া যায়- উদ্ধারকৃত বস্তুটি কোনো বিস্ফোরক নয়; বরং শিশুদের ফেলে দেওয়া একটি খেলনা। মূলত বডি স্প্রের ক্যান ও প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি ওই খেলনায় তার জড়িয়ে থাকায় সেটি দেখতে অনেকটা শক্তিশালী বোমার মতো মনে হয়েছিল।

লোকমান হোসেন বলেন, “আমাদের সঙ্গে কারও কোনো বিরোধ নেই। এটি কোথা থেকে এলো বা কে ফেলেছে, তা প্রশাসনই বলতে পারবে। আমরা দেখার সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়েছি। পরে তারা এসে জানায়, এটি বোমা নয়।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে, এটি কোনো বিস্ফোরক নয়। ধারণা করা হচ্ছে, কোনো শিশু খেলার ছলে এটি তৈরি করে বাড়ির পাশে ফেলে রেখেছিল, যা থেকে অনাকাঙ্ক্ষিত আতঙ্কের সৃষ্টি হয়।”

৭৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন